কালিয়াচক ১নং ব্লকের কালিয়াচক টাউন লাইব্রেরীতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। কালিয়াচক ১নং ব্লকের কংগ্রেস কমিটি এবং সুজাপুরের বিধায়ক ইসাখান চৌধুরী-এর উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
জানা গেছে, স্থানীয় ১৪টি গ্রাম থেকে প্রায় শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। মালদা জেলা জুড়ে যে রক্ত সংকট চলছে, তার প্রতিরদের উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করে কালিয়াচক ১নং ব্লকের কংগ্রেস কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হাসেম খান চৌধুরী, সুজাপুরের বিধায়ক ইসাখান চৌধুরী, কালিয়াচক ১নং ব্লকের বি এম ও এইচ অবাইদুল্লা চিস্তি, কালিয়াচক ১নং ব্লকের কংগ্রেস ইনটুসি সাজাহান সেখ, কালিয়াচক ১নং ব্লকের কংগ্রেস সভাপতি মতিউর রহমান। এছাড়াও বিভিন্ন ছাত্র যুব তৃণমূল কর্মীরা।
সুজাপুরের বিধায়ক ইসাখান চৌধুরী জানান, মালদা জেলায় প্রায় রক্ত সংকট দেখা যায়। এই রক্ত সংকট দূর করার জন্য কালিয়াচক ১নং ব্লকের কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে কিছুটা হলেও রক্ত সংকটের সমস্যা দূর করা যাবে বলে তিনি জানান।